শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় থানার ভিতরে পুলিশকে মারপিট করল আটক ছেলের বাবা

এস.এ সজিব (বগুড়া): [২[ বগুড়ায় থানার ভিতরে এক পুলিশ সদস্যকে মারধর করেছে থানায় আটক থাকা ছেলের বাবা। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধায় শিবগঞ্জ থানায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় তছকিন(৫০) নামের ওই বাবাকে গ্রেফতার করেছে পুলিশ ।

[৩] জানা যায়, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে আম ও কাঁঠাল গাছ থেকে ফল চুরির অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরি করেন । এ ঘটনার তদন্ত করতে বুধবার বিকেলে থানার উপ-পরিদর্শক(এসআই) আনোয়ার ঘটনাস্থলে যায় । তদন্ত শেষে তিনি সেখান থেকে চলে যায় । এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতাল সংলগ্ন কালিপড়া গ্রামের লোকজন হাসপাতালের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাসভবনে হামলা চালায় ।

[৪] খবর পেয়ে ওই পুলিশ কর্মকর্তা আবারো হাসপাতালে ফিরে গেলে আশে পাশের গ্রামের অর্ধশত নারী পুরুষ পুলিশকে ঘেরাও করে রাখে । খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে ।এ সময় পুলিশ পূর্বালী ব্যাংক কর্মকর্তা মুহিত, হাফিজার ও হারুনার রশিদ নামের তিনজন কে আটক করে থানায় নিয়ে যায় ।

[৫] সন্ধার সময় ছেলেকে থানায় মারপিট করা হচ্ছে এমন খবর পেয়ে মুহিতের বাবা তছকিন থানায় গেলে দায়িত্বরত পুলিশ সদস্য তার পরিচয় জানতে চায় । এ সময় তছকিন ওই পুলিশ সদস্যকে মারপিট শুরু করে । পরে তছকিনকে গ্রেফতার করা হয় ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটকদের নামে মামলা দায়ের করা হবে ।

  • সর্বশেষ