শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁওয়ে কাল থেকে দোকানপাট খোলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁওয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে দোকানপাট খোলা থাকবে বলে সিন্ধান্ত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক সভাকক্ষে প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক আলোচনায় এ সিন্ধান্ত হয়। সভায় জানানো হয় আগামীকাল থেকে কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

[৩] এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে পুলিশ সুপার জনাব মোহা: মনিরুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান জুয়েল, জেলা ব্যবসায়ী কল্যান সোসাইটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, ও কার্যনির্বাহী সদস্য সন্তোষ কুমার আগরওয়াল, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  সভায় স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁওয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে দোকানপাট খোলা থাকবে বলে সিন্ধান্ত হয়েছে। এছাড়া এসময় করোনাভাইরাস বিষয়ে একে অপরকে সহযোগিতাও কামনা করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়