শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] ফুলের মালা নয়, মাস্ক বদলে করে বিয়ে সম্পন্ন করলো পাত্র পাত্রী!

মুসবা তিন্নি : [২] চারদিকেই করোনার আতঙ্ক। সচেতন মানুষ তাই কাটাচ্ছেন ঘরবন্দী জীবন। বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। তবে সেই পরামর্শ ভুলে অনেকেই বসছেন বিয়ের পিড়িতে। তবে করোনার আতঙ্কে পাল্টে গেছে কিছু উৎসব রীতি! দেখা গেলো বিয়েতে পালন করা হলো এক ভিন্ন রীতি। ফুলের মালার বদলে বর-কনে পরস্পরের মুখে মাস্ক পরিয়ে দিলেন।

[৩] সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। ভারতের এক সংবাদমাধ্যমের মাধ্যমে জানা জানায়, রাজস্থানের যোধপুরে সামাজিক দূরত্ব মেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। পাত্রের পাঞ্জাবির সঙ্গে পাত্রীর লেহেঙ্গায় বাঁধা ছিল জোড়। সামাজিক দূরত্ব বাড়াতে সেই জোড়ের দৈর্ঘ্য বেশ খানিকটা লম্বা ছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে সেই চিত্রও ধরা পড়েছে।

[৪] এই বিষয়ে পাত্রী নীতু বলেন, সামাজিক দূরত্বের সমস্ত বিধি মেনেই আমরা বিয়ে সেরেছি। আর মালা বদল তো সবাই করে বর্তমান পরিস্থিতি মাস্কই আমাদের রক্ষাকবচ। তাই মালার পরিবর্তে মাস্ক বদল করার সিদ্ধান্ত নিই।

[৫] জানা যায়, বিয়েতে আমন্ত্রিতরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এসেছিলেন। আয়োজকরা জানান, তাদের সবার জন্য হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হয়।

সূত্র : জি নিউজ বাংলা

  • সর্বশেষ