শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৩ মে বিকাল থেকে ২৭ মে বিকাল পর্যন্ত ঢামেকে ৪৯ জনের মৃত্যু

শাহীন খন্দকার: [২] ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। বুধবার (২৭ মে) ঢামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। করোনা পজিটিভ মৃত পাঁচ জন হলেন নারায়ণগঞ্জের আমেনা খাতুন (৬৩), কেরানীগঞ্জের মেহেরুন নেসা (১০০) ও আকতার হোসেন (৫০), মুন্সীগঞ্জের আব্দুল জব্বার (৫৬) ও জাকিয়া সুলতানা (৩০)। অন্য ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

[৩] করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আমেনা খাতুন (৬৩) পেশায় চিকিৎসক ছিলেন। গাইনি কনসালটেন্ট হিসেবে একবছর আগে অবসরে যান তিনি। নারায়ণগঞ্জে আক্রান্ত হওয়ার পর বাসাতেই আইসোলেশনে ছিলেন। পরবর্তীতে অক্সিজেন সমস্যা হওয়ায় গত ১৯ মে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে। ২৬ মে সকাল ১১টায় তিনি মারা যান বলে জানিয়েছেন আমেনার আত্মীয় আব্দুল ওহাব।

[৪] ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম কে এম নাছির উদ্দীন মুঠোফোনে বলেন, ‘করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা সবাই করোনা আক্রান্ত নন। তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন। পাশাপাশি তাদের শ্বাসকষ্ট ও কাশির মতো করোনার উপসর্গ ছিল।

[৫] তিনি বলেন, যাদের রেজাল্ট পাওয়া গেছে তাদের বাইরে যারা আমাদের এখানে মারা গেছেন, তাদেরও করোনা সাসপেক্ট হিসেবে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রেজাল্ট পেলে তারা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত ভাবে বলা যাবে, এর আগে কোন মন্তব্য করা যাবে না জানালেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়