শিরোনাম
◈ এবার যে কারণে ইসরায়েলের ওপর ক্ষেপেছে ইউক্রেন ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবরের আড়ালে উপেক্ষিত দুই লাখ টন তেলবাহী জাহাজ, ইতিবাচক সংবাদ প্রকাশের আহ্বান

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেপ্তারের পর এবার সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ লঙ্কান পেসার

স্পোর্টস ডেস্ক : [২] সঙ্গে হেরোইন রাখার অভিযোগে গ্রেপ্তার হওয়া শ্রীলঙ্কার ফাস্ট বোলার শেহান মাদুশাঙ্কাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

[৩] শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) মঙ্গলবার এক বিবৃতিতে তাকে নিষিদ্ধ করার কথা জানায়। এ বিষয়ে বোর্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। -বিডিনিউজ

[৪] শ্রীলঙ্কা পুলিশের মিডিয়া বিভাগের বরাত দিয়ে সোমবার এক শ্রীলঙ্কান ক্রিকেটারের গ্রেপ্তার হওয়ার খবর জানিয়েছিল ইএসপিএনক্রিকইনফো। তখন অবশ্য ক্রিকেটারের নাম জানা যায়নি।

[৫] গত শনিবার দুই গ্রামের একটু বেশি হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন নেগোম্বো শহরের উত্তরপূর্বে পান্নালা অঞ্চলের স্থানীয় এক ম্যাজিস্ট্রেট তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে হাইকোর্টে তোলা হবে।

[৬] ২৫ বছর বয়সী মাদুশাঙ্কা ২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডে অভিষেকে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। সাম্প্রতিক সময়ে অবশ্য তিনি জাতীয় দলের বিবেচনায় ছিলেন না। কোভিড-১৯ পরিস্থিতিতে শ্রীলঙ্কায় কারফিউ জারি হওয়ার আগে দেশটির ঘরোয়া ক্রিকেটে অবশ্য খেলেছিলেন তিনি।-ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়