শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরবর্তী সময়ে সাইকেল হবে ভারত, বাংলাদেশের বাহন

ডেস্ক রিপোর্ট : [২] করোনা পরবর্তী সময়ে বাইসাইকেল হয়ে উঠতে পারে ভারত, বাংলাদেশের অন্যতম প্রধান বাহন। কলকাতার একদল গবেষক মনে করেন পরিবেশ বান্ধব এই বাহন সামাজিক দূরত্ব বাড়াতে এবং সংক্রমণ রুখতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে।

[৩] বিশিষ্ট স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস বলেন, সাইকেল শুধু ইকো-ফ্রেন্ডলি নয়, ভারত, বাংলাদেশের মানুষের পকেটের জন্যও উপযোগী। সুতরাং অফিস অথবা নিত্য প্রয়োজন মেটানোর জন্যে সাইকেল ব্যবহার বাড়বেই।

[৪] গবেষকরা একটা উদাহরণ দিয়ে বলেছেন, লিলুয়ায় বাড়ি ব্যাংক কর্মী মহিলা আম্ফানের পর কোন যানবাহন না পেয়ে উনিশ কিলোমিটার সাইকেল চালিয়ে নিজের কর্মস্থল রাসবিহারীতে আসেন। তাঁকে না জ্বালানির খরচ বহন করতে হয়েছে, না ধাক্কাধাক্কি করতে হয়েছে। চেষ্টায় এবং পরিশ্রমে তিনি কর্মস্থল পৌঁছে যান।

[৫] তবে, বিশেষজ্ঞরা মনে করেন করোনা পরবর্তী সময়ে কলকাতা এবং ঢাকায় আলাদা সাইকেল বে করতে হবে যেখান দিয়ে শুধু সাইকেলই যাবে।

[৬] আঠারোশো সতের সালে যখন জার্মানি সাইকেল আবিষ্কার করে তখন তারা করোনার কথা স্বপ্নেও ভাবেনি। গোটা বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ নিরাপদ সাইকেলকে জাতে ওঠাচ্ছে। মানবজমিন, ইত্তেফাক,

  • সর্বশেষ
  • জনপ্রিয়