শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ২৭ মে, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাঁজায় সারবে করোনা, বলছেন বিজ্ঞানীরা

আসিফুজ্জামান পৃথিল : [২] কানাডার বিজ্ঞানীদের দাবি, গাঁজার এক ধরনের স্ট্রেইনের সন্ধান তারা পেয়েছেন, যা দ্বারা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যেতে পারে। এমনকী আক্রান্তদের চিকিৎসার জন্যও কাজে আসতে পারে গাঁজার ওই শক্তিশালী স্ট্রেইন। নিউ ইয়র্ক টাইমস

[৩] কানাডার লেথব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এপ্রিল মাসে করা একটি গবেষণায় দেখা গিয়েছে, ১৩ টি গাঁজা গাছ, যাদের মধ্যে সিবিডি খুব বেশি পরিমাণে ছিল, যা শ্বাসনালীকে প্রভাবিত করতে পারে যেখান থেকে করোনাভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। ওই গবেষকদেরই একজন ওলগা কোভালচুক বললেন, ‘বিষয়টি নজরে আসতে অবাক হয়ে যাই আমরা। পরে সত্যিই খুব খুশি হই।’

[৪] ওই গবেষকদের গবেষণার ফলাফল এই মুহূর্তে অনলাইন জার্নাল প্রিপ্রিন্টসে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সেখানে বলা হচ্ছে, গাঁজার এই শক্তিশালী স্ট্রেইনে অতিরিক্ত পরিমাণে সিবিডি থাকার কারণে তারা সেই প্রোটিনগুলিকে আটকে দিতে পারে, যেগুলি আসলে কোষে কোভিড ১৯ এর প্রবেশপথ।

[৫] কোভালচুকের স্বামী ইগোর সিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলছেন, ওই শক্তিশালী স্ট্রেইনের গাঁজা মানবদেহে করোনাভাইরাস-কে প্রবেশ করতে ৭০-৮০ শতাংশ পর্যন্ত আটকাতে পার। সেক্ষেত্রে এই ভাইরাসের সঙ্গে লড়াই করার সুযোগ রয়েছে বলেও দাবি ইগোরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়