শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

রেজাউল করিম. সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] সিরাজগঞ্জের সলঙ্গায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে সেলিনা বেগম (৬০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ গ্রামের মওলানা আলতাফ হোসেনের স্ত্রী।

[৩] সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড এম তাজুল হুদা জানান, আজ মঙ্গলবার ভোরে রাতে গ্যাসে রান্না করার সময় অসাবধানতাবশত সেলিনা বেগমের শাড়িতে আগুন লাগে। সেই অবস্থাতেই সে বিছানায় শুয়ে ঘুমিয়ে যায়। পরে আগুন তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৪] মৃত্যুর পর পরিবারের লোকজন পুলিশকে না জানিয়ে দ্রুত লাশ দাফন করে। পুলিশকে না জানিয়ে লাশ দাফন করায় পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি তাজুল হুদা জানান। ঘটনাটি এলাকারবাসী রহস্যের জন্ম দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়