শিরোনাম
◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর ◈ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য ◈ খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান ◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় কিশোরী ধর্ষণে অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : [২] গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ও আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হাসেন সাংবাদিকদের জানান, উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের (১৬) বছরের ওই কিশোরীকে পাশ্ববর্তি পশ্চিম ফুল্লশ্রী গ্রামের সোলায়মান ফকিরের ছেলে তুহিন ফকির গত ১মে পয়সারহাট এলাকায় একটি নির্জন ঘরে তুলে নিয়ে জোর করে ধর্ষণ করে।

[৩] ঈদের দিন সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তুহিন তার লোকজন নিয়ে কিশোরীর বাড়ির এলাকায় গিয়ে তাকে জোর করে অপহরণের চেষ্টা চালায়। এসময় কিশোরীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তুহিনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনস্থলে গিয়ে তুহিনকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ধর্ষিতা কিশোরী বাদী হয়ে সোমবার রাতে থানায় ধর্ষণ ও অপহণের চেষ্টায় মামলা দায়ের করেন।

[৪] ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম মামলার মঙ্গলবার সকালে তুহিনকে আদালতে ও ধর্ষিতা কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়