শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ বছর বয়সের বিহান একা প্লেনে করে ফিরলো মায়ের কাছে

মহসীন কবির : [২] প্লেনের টিকিট কেটে একা একাই দিল্লি থেকে বেঙ্গালুরুতে মায়ের কাছে ফিরল ৫ বছরের বিহান শর্মা। সোমবার (২৫ মে) ভারতের অভ্যন্তরীণ প্লেনের চলাচলের প্রথম দিনেই বিহান দিল্লি থেকে একাই টিকিট কেটে প্লেনে চেপে বসে এবং বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক এয়ারপোর্টে মায়ের সঙ্গে দেখা করে।

[৩] ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে জানানো হয়, তিন মাস মাকে ছেড়ে থাকতে থাকতে অবশেষে প্লেনে বিশেষ বিভাগের টিকিট কেটে একাই বিমানে চেপে মায়ের কাছে ফেরে বিহান। হলুদ জামা প্যান্ট পরা বিহান তখন মুখোশ এবং নীল গ্লাভস পরে দাঁড়িয়ে।

[৪] ছেলেকে পাশে নিয়েই সংবাদ সংস্থা এএনআইকে বিহানের মা বলেন, ‘আমার পাঁচ বছরের ছেলে বিহান দিল্লি থেকে একাই প্লেনে চেপে চলে এসেছে, ও তিন মাস পর বেঙ্গালুরুতে ফিরে এল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়