শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ২৬ মে, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদগাহে নিষেধাজ্ঞায় ছাদেই ঈদের জামাত

শরীফ শাওন : [২] করোনার প্রাদুর্ভাব এড়াতে ঈদগাহে জামাত আদায়ে নিষেধাজ্ঞা দেয় ইসলামিক ফাউন্ডেশন। এদিকে দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা বা ভবনের লোকজন নিজ উদ্যোগে বাসা বাড়ির ছাদে ঈদের জামাত আদায় করেন।

[৩] রাজধানীর কুড়িলের কুড়াতলীর আল হেরা টাওয়ারের বাসিন্দারা বাসার ছাদে ঈদের নামাজ জামাতে আদায় করেন। সেই ছবি ফেসবুকে দেন ভবনটির বাসিন্দা তানজিল আমির। তিনি সমকালকে বলেন, মজসিদে ঈদের নামাজ আদায়ে স্বস্তি পাওয়া যায় না। এই ভবনের ৪০টি ফ্লাট মালিকদের মধ্যে অর্ধশত লোক নিয়ে ছাদে ঈদ জামাতের আয়োজন করা হয়। পরিচিতিদের বাইরে কেউ অংশগ্রহণ করেনি। সতর্কতার সঙ্গে জামাত আদায় করা হয়েছে বলে জানান তিনি।

[৪] এছাড়াও মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ রাজধানীর প্রায় প্রতিটি এলাকায় এমন ঈদের জামাতের সংবাদ পাওয়া যায়। কোথাও ব্যক্তি উদ্যোগে, কোথাও সাংগঠনিকভবে এ আয়োজন করা হয়। নোয়াখালির সুবর্নচরে বাড়ির ছাদে এবং বিভিন্ন এলাকায় বাড়ির আঙ্গিনায় জামাত আদায়ের সংবাদ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়