শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাইভেটকারে মিলল ১০ হাজার ইয়াবা, আটক ২

সুজন কৈরী : [২] রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রাইভেট কারে অভিনব পন্থায় লুকিয়ে বহনকালে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-২। আটক করা হয়েছে মো. আউয়াল হোসেন (৩৮) এবং মো. ফয়সাল (২৯) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে। প্রাইভেটকার জব্দ ছাড়াও তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ৩শ’ টাকা উদ্ধার করা হয়েছে।

[৩] র‌্যাব বলছে, মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্য নতুন ও অভিনব কৌশল অবলম্বন করছে। মিয়ানমার থেকে নৌ-পথে আসা ইয়াবার চালান কক্সবাজার থেকে সড়ক, রেল ও বিমানপথে ছড়িয়ে পড়ছে সারাদেশে। র‌্যাব এসব মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে র‌্যাব-২ এর একটি জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে সাতমসজিদ রোড হয়ে মোহাম্মদপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে।

[৪] ওই সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে সুমাইয়া মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক ওই প্রাইভেটকার পৌঁছালে থামার জন্য সংকেত দেয়া হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। আর ঘটনাস্থল থেকে কৌশলে কয়েকজন পালিয়ে যায়।

[৫] আটকদের দেয়া তথ্যে প্রাইভেটকারে অভিনব পস্থায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। আটকরা দীর্ঘ দিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে প্রাইভেটকারে করে বিভিন্ন মালামাল পরিবহনের অন্তরালে কৌশলে ঢাকায় এনে সরবরাহ ও বিক্রি করছিল।

[৬] আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এর আগেও বেশ কয়েকটি ইয়াবার চালান সরবরাহ করেছে তারা।

  • সর্বশেষ