শিরোনাম
◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা বিভাগে ৫১৬ জনসহ সারাদেশে ৭০৩ নার্স করোনায় সংক্রমিত

লাইজুল ইসলাম : [২] সোসাইটি ফর নার্স সেফটি এন্ড রাইটসের সাধারন সম্পাদক সাব্বির মাহমুদ তিহান বলেন, নার্সরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এখনি নিরাপত্তাজনিত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে সব কিছু হাতের বাইরে চলে যাবে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও হাসপাতালগুলোকে নার্সদের বিষয়ে আরো যত্নশীল হতে হবে।

[৩] সাব্বির বলেন, ঢাকা জেলায় এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭১ জন। এদের মধ্যে শুধু ঢাকা মেডিকেলে আক্রান্ত হয়েছেন ১১০ জন। যা যেকোনো হাসপাতালের ক্ষেত্রে সবচেয়ে বেশি।

[৪] তিহান বলেন, অন্যান্য বিভাগে কিছুটা কম আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ময়মনসিংহে ৬৩, রংপুরে ১৬, খুলনায় ১৩, রাজশাহীতে ৯, বরিশালে ৮, সিলেটে ৪১ ও চট্টগ্রামে ৩২ জন।

[৫] সাধারণ সম্পাদক বলেন, সারাদেশের সরকারি হাসপাতালের ৫২২ জন সংক্রমিত হয়েছেন ও বেসরকারি হাসপাতালের ১৮১ জন সংক্রমিত হয়েছেন। ঢাকা বিভাগে সরকারি হাসপাতালে ৩৪২ ও বেসরকারি হাসপাতালে ১৭৪ জন।

[৬] এপর্যন্ত সংক্রমিত নার্সদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৫ জন। হাসপাতালে আছেন ১১০ জন, কোয়ারেন্টাইনে আছে ৫০০ জন।

[৭] বিশেষজ্ঞরা বলছেন, সব দিকেই একই ধরনের নজর দেওয়া উচিত স্বাস্থ্য মন্ত্রণালয়কে। যদি নার্সরা বেশি আক্রান্ত হয় তবে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পরবে।

  • সর্বশেষ