শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদুল ফিতরের দিন পালনীয় সুন্নাত

ইসমাঈল আযহার: [২] রাত পোহালেই কাল পবিত্র ঈদুল ফিতর। মুসলিমদের বড় উৎসবের একটি এই ঈদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পাশাপাশি মুসলিমরা অপেক্ষায় থাকে উৎসবের। এই ঈদেরও রয়েছে কিছু সুন্নত। নিম্নে সেগুলো দেওয়া হলো।

[৩] ১. খুব ভোরে ঘুম থেকে উঠা।
২. গোসল করা।
৩. মিসওয়াক করা।
৪. চোখে সুরমা লাগানো।
৫. সামর্থ্য অনুযায়ী নতুন কিংবা পরিস্কার -পরিচ্ছন্ন পোশাক পরিধান করা।
৬. পাগড়ী পরিধান করা।
৭. আতর ব্যবহার করা।
৮. নামাজের পূর্বে ছদাকাতুল ফিতর আদায় করা।
৯. ঈদুল ফিতর নামাজের পূর্বে কিছু মিষ্টিমুখ করা।
১০. বেজোড় সংখ্যক খেজুর বা খোরমা খাওয়া।
১১. এলাকার মসজিদে ফজরের নামাজ আদায় করা।
১২. ঈদগাহে হেটে যাওয়া।
১৩. ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা।
১৪. সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাওয়া
১৫. ঈদগাহে গিয়ে ঈদের নামাজপড়া । সম্ভব না হলে এলাকার মসজিদে ঈদের নামাজ পড়া।
১৬. শরীয়তের সীমার মধ্যে থেকে খুশী প্রকাশ করা।
১৭. ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে দোয়া পড়া ।

দোয়াটি হলো- আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়