শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াদের রাস্তায় পড়ে আছে পিরোজপুরের খলিলের লাশ

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি এলাকার সড়কে সকাল থেকে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। চলার পথে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বাংলা

যে স্থানে মরদেহ পড়ে রয়েছে তার কাছেই বাংলাদেশি আবু নেছার আলীর দোকান। তিনি বলেন, স্থানীয় সময় রবিবার সকাল ১১টার দিক থেকে মরদেহ ওখানে পড়ে রয়েছে। ভয়ে কেউ কাছে যাচ্ছে না।

নেছার জানান, মৃত ব্যক্তি বাংলাদেশি। তার নাম খলিল, বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।

খলিলের রুমমেট জাকির জানান, গত ১০-১২ দিন ধরে খলিল জ্বর-কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। কোনো হাসপাতাল তাকে ভর্তি নেননি। সকালে তিনি ওষুধ আনতে বের হয়েছিলেন। পরে বাড়ি ফেরার পথে তিনি মারা যান।

খলিলের মরদেহের পাশে তার ওষুধের একটি ব্যাগ ও মানিব্যাগ পড়ে রয়েছে।

নেছার যখন এসব তথ্য দিচ্ছিলেন তখন সেখানে সময় বেলা সাড়ে ৩ টা (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা)। তিনি জানান, তারা সংশ্লিষ্টদের মাধ্যমে পুলিশ ও দূতাবাসে জানিয়েছেন। কিন্তু কেউ এখনো আসেনি।

গ্রন্থণা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়