শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে দুই চিকিসৎক সহ ৫ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২৪

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] এর মধ্যে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক ও পৌর এলাকার
গোশালা ও দত্তবাড়ী মহল্লায় দুইজন ও বেলকুচিতে একজন সনাক্ত হয়েছে।

[৩] এই নিয়ে জেলায় ২৪ জনের করোনা শনাক্ত হলো। বেলকুচি উপজেলায় ৭টি বাড়ী লকডাউন ঘোষনা করা হয়েছে। করোনায় আক্রান্ত দুই চিকিৎসককে ঢাকায় ভর্তি করা হয়েছে।

[৪] রোববার সকালে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান অফিসার হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের বাড়িতে লাল পতাকা উড়িয়ে দিয়েছে পুলিশ।

[৫] সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা ও দত্তবাড়ী মহল্লায় দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি জানার পর দুটি বাড়ি সহ আশপাশের বাড়িতে লাল পতাকা লাগানো
হয়েছে। বাড়িগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে। লোকজনকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়