শিরোনাম
◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত ◈ আকাশসীমায় নজরদারি বাড়াতে অত্যাধুনিক শক্তিশালী রাডার স্থাপন করল বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে স্ক্যান করে রিলিফ স্লিপ জালিয়াতি, আটক ২

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর ফকিরা ইউনিয়নে রিলিফের চালের স্লিপ জালিয়াতির অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ।

[৩] শনিবার (২৩ মে) সন্ধ্যার দিকে রিলিফ চালের স্লিপ জালিয়াতির অভিযোগে তাদের পুলিশে সোপর্দ করে ইউনিয়ন পরিষদ।

[৪] আটককৃতরা হচ্ছে, চর ফকিরা ১নং ওয়ার্ডের মুনুসুর আলী মাঝি বাড়ির আব্দুল কুদ্দুস’র ছেলে মো.সজিব (৩০), চর ফকিরা ৪নং ওয়ার্ডের ফরাজী বাড়ির আবদু রব’র ছেলে পারভেজ (৩১)।

[৫] চর ফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন জানান, পারভেজ চর ফকিরা ১নং ওয়ার্ডের বাসিন্দা এবং জি আর রিলিফের কার্ডধারী সুবিধাভোগী। এ সুযোগে সে চাপরাশীরহাট বাজারের কম্পিউটার দোকানদার সজিবের যোগসাজশে জি আর রিলিফের বেশ কয়েকটি মূল কার্ডকে স্ক্যান করে শতাধিক কার্ডধারীর রিলিফের চাল আত্মসাৎ করে। পরে এ অনিয়ম ও দুর্নীতি পরিষদের সদস্যদের নজরে আসলে অভিযুক্ত যুবককে তার বাড়ি আটক করা হয় । এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে পুলিশ হাতে সোপর্দ করা হয়।

[৬] কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্ততি চলছে। আগামীকাল আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়