শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা যুদ্ধে জয়ী হলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো শহীদুজ্জামান সরকার

মনিরুল ইসলামঃ [২] একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ এর সংসদ সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার এমপি করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। আজ তার তৃতীয়বারের রিপোর্টে নেগেটিভ ফলাফল এসেছে। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। বর্তমানে তিনি ন্যাম ভবনের ৪ নং ভবনে অবস্থান করছেন। তিনি আল্লাহর কাছে শোকরিয়া প্রকাশ করেছেন।

[৩] জানা যায়, নওগাঁ-২ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সদস্য শহীদুজ্জামান সরকার করোনা শনাক্ত হওয়ার ১৪ দিন পর তার দ্বিতীয় টেস্টের ফলাফলে করোনা নেগেটিভ আসে। তিনি তার নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণকালে করোনা ভাইরাসে আক্রান্ত হন।

[৪] গত ১মে পরীার ফলাফলে করোনা পজেটিভ আসে। সেই থেকে তিনি চিকিৎসকের পরামর্শে ন্যাম ভবনের ফ্যাটে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হলে দ্বিতীয় দফা টেস্ট করান।

[৫] ১৫ মে শুক্রবার রাতে আইইডিসির থেকে তার করোনা নেগেটিভ বলে জানানো হয়। ৭ দিন পর আরও একবার করোনা টেস্ট করানো হবে। সেই টেস্টের ফলাফল নেগেটিভ এলে তিনি সম্পূর্ণ করোনামুক্ত হবেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

[৬] আজ তার তৃতীয় বারের রিপোর্টে করোনা নেগেটিভ ফলাফল আসায় তিনি সম্পূর্ণ করোনামুক্ত হলেন বলে জানান চিকিৎসাকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়