শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিভার জটিলতায় জবি শিক্ষার্থীর মৃত্যু 

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি :  [২]লিভারের রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২২ মে) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে সে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
[৩] মৃত শিক্ষার্থী দীপাবলি শিল ঝিনুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিল।তার গ্রামের বাড়ি নাটোরের লালবাজারে।
[৪] পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ঝিনুক লিভারের সমস্যায় ভুগছিল।প্রথমে তাকে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা করা হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি হলে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল (শুক্রবার) দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।
[৫] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান ড. বজলুর রশিদ খান জানান, আমাদের বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি।ওই শিক্ষার্থীর মামার দেওয়া একটি ফেসবুক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি প্রথমে  নজরে আসে। মৃত্যুর বিষয়টি সত্য।তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাবহ। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়