শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কি করা যাবে? কি করা যাবে না? কি করলে সুস্থ থাকা যাবে?

লাইজুল ইসলাম : [২] করোনা আক্রান্ত রোগির সংখ্যা দিন দিন বাড়ছে। সবাই বলছেন লকডাউন অনেকটা সিথিল পর্যায়ে চলে যাওয়ার কারণে সংক্রমনের হার বাড়ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মত সীমিত সম্পদ আর ঘণবসতীপূর্ণ একটি দেশে লকডাউন কিভাবে সম্ভব?

[৩] এ বিষয়ে রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোশতাক হোসাইন বলেন, সতর্ক থাকতে হবে। এটার প্রথম ধাপ হচ্ছে ভাবতে হবে আশপাশের সবাই করোনা সংক্রমিত। তাই অবশ্যই মাস্ক পরতে হবে। বিশ^ স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী অন্যের থেকে ১ মিটার বা তিন ফুট দুরুত্ব রাখতে হবে। কর্মক্ষেত্রেও দুরুত্ব রাখতে হবে। ভীড় আছে এমন কোথাও যাওয়া যাবে না।

[৪] ডা. মোস্তাক বলেন, মার্কেটে বাজার করতে গেলে ফাঁকা দোকানে যেতে হবে। অথবা যেতে হবে এমন সময়, যখন দোকানে বা মার্কেটে লোক থাকবে কম। যেকোনো গণপরিবহন বা পরিবহনে একাধিক যাত্রী থাকলে চড়া যাবে না। আরেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলোমগীর বলেন, সব সময় সাবান হাত ধুতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সম্ভব হলে পকেটে বা ব্যাগে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। হাত না ধুয়ে বা জীবানুমুক্ত না করে কোনো ভাবেই চোক, নাক, মুখ স্পর্শ করা যাবে না।

[৫] ডা. আলোমগীর বলেন, বাহিরে গেলে, সেখান থেকে ফেরত আসার পর অবশ্যই সাবান দিয়ে গোসল করতে হবে। গায়ের কাপড় আধা ঘন্টা বালতিতে পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। তারপর পরিবার বা স্বজনদের কাছে যেতে হবে। করোনা ভাইরাস চোখের মাধ্যমে ছড়ায়। তাই জিরো পাওয়ারের গ্লাস পরা যেতে পারে।

[৬] বৈজ্ঞানিক কর্মকর্তা দুজনেই বলেন, এসব নিয়মগুলো মেনে চললে একজন সুস্থ্য মানুষ তার দৈনন্দিন কাজগুলো করতে পারবে। এতে কোনো সমস্যা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়