শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় আইসোলেশন থেকে পালালো করোনা আক্রান্ত যুবক

ডেস্ক রিপোর্ট : [২] বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট থেকে শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত সিরাজুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন। রাত পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

[৩] চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি জ্ঞান হারান। গত ১৮ মে তাকে বগুড়া মহাস্থানে যাত্রী ছাউনি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

[৪] বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল সত্যতা নিশ্চিত করেছেন।

[৫] হাসপাতাল আইসোলেশন ইউনিট সূত্র জানায়, সিরাজুল ইসলাম রংপুরের মিঠাপুকুর উপজেলার শীতলাগাড়ী গ্রামের আবদুল বারীর ছেলে। প্রায় ৯ মাস আগে স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে গেলে তিনি বাড়ি ছেড়ে চট্টগ্রামে চলে যান। সেখানে একটি অটোরিকশা কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহী করতেন। পাশাপাশি বাড়িতে থাকা ছেলে (৮) ও মেয়েকে (১০) বিকাশের মাধ্যমে খরচ পাঠাতেন।

[৬] করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে রিকশাটি বিক্রি করে ১১ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারান। পরে তাকে বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে যাত্রী ছাউনিতে রেখে অজ্ঞান পার্টির সদস্যরা সটকে পড়ে। এর আগে তার কাছে থাকা প্রায় ৭ হাজার টাকা নিয়ে যায়।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়