শিরোনাম
◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের!

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্লীলতাহানির অভিযোগে হাসপাতালের ভেতরেই চিকিৎসককে জুতাপেটা

ডেস্ক রিপোর্ট : [২] চিকিৎসা নিতে আসা এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে হাসপাতালের ভেতরেই এক চিকিৎসককে জুতাপেটার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

[৩] অভিযুক্ত সুবোধ কুমার দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। শ্লীলতাহানির শিকার ওই শিশু বাসাইল পৌরসভার বাসিন্দা।

[৪] ভুক্তভোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি কানে ব্যথা অনুভব করলে শুক্রবার সকালে তার মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত সুবোধ কুমার দাস ওই শিশুটির কানে চিকিৎসা দেওয়ার জন্য প্রাথমিক পরীক্ষা করেন। আউটডোরে রোগী দেখাতে হলে টাকা লাগে এমন অজুহাতে একপর্যায়ে শিশুটির মায়ের কাছে পাঁচ টাকা দাবি করেন অভিযুক্ত সুবোধ। এ সময় ওই শিশুটির মা টাকা খুচরা করতে হাসপাতালের বাইরে যান।

[৫] এ সুযোগে শিশুটিকে শ্লীলতাহানি করেন সুবোধ কুমার দাস। মা হাসপাতালে ফিরে এলে শিশুটি তাকে শ্লীলতাহানির কথা জানায়। শিশুটির মা তাৎক্ষণিক প্রতিবাদ করলে হাসপাতাল এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে শিশুটির পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে যায়। এ সময় বিক্ষুব্দ জনতা অভিযুক্ত সুবোধকে হাসপাতালে ঢুকে জুতাপেটা ও এলোপাতাড়ি কিল-ঘুষি দেয়। পরে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

[৬] এ বিষয়ে জানতে চাইলে সুবোধ কুমার দাস বলেন, ‘আমরা বিভিন্ন সময় রোগী দেখি। এতে করে যদি কেউ খারাপ কিছু মনে করে তাতে আমার কিছু বলার নাই।’ শিশুটিকে শ্লীলতাহানির বিষয়টি তিনি অস্বীকার করেন।

[৭] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘অভিযুক্ত ওই উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে অন্যত্র বদলি করার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় বিক্ষুব্দ জনতা তাকে জুতাপেটা করে ও কিল ঘুষি দেয়।’

[৮] ইউএনও শামছুন নাহার স্বপ্না বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্দ জনতাকে শান্ত করি। এ সময় অভিযোগকারী কোনো লিখিত অভিযোগ দেয়নি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
আমাদের সময়, জাগো নিউজ

  • সর্বশেষ