শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির অন্যতম উৎস হলো ভিটামিন সি

শাহীন খন্দকার : [২] শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে বিভিন্ন রোগ ও সংক্রমণ থেকে বাঁচা যায়৷ বিশেষ করে বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কারণে বিশেষজ্ঞরা যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন, সেহেতু ভিটামিন সি গ্রহণের গুরুত্ব আরো অনেক গুণ বেড়ে গেছে।

[৩] ভিটামিন সি পাওয়া যাবে যেসব খাবারে: কিছু ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। যেমন- কিউই, লেবু, কমলা, পেঁপে, পেয়ারা, আঙুর, জাম্বুরা, আমলকী, আমড়া, স্ট্রবেরির মতো ফলে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। অন্যদিকে, ভিটামিন সি সমৃদ্ধ কিছু সবজির মধ্যে রয়েছে ব্রাসেলস স্প্রাউট, ব্রকোলি, মরিচ। তবে ভিটামিন সি তাপ-সংবেদনশীল। তাই রান্নার সময় অতিরিক্ত তাপে যেন সেটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

[৪] যেসব কাজ করবে ভিটামিন সি দেহের জন্য প্রয়োজন : এ ছাড়া সাধারণ সর্দি-কাশিতেও ভিটামিন সি ভালো কাজ করে। সেইসঙ্গে ত্বক, দাঁত ও চুল ভালো রাখতে সহায়তা করে ভিটামিন সি। ডায়াবেটিস, হৃদরোগ, টিউমার, ক্যানসারসহ নানা কঠিন অসুখের জন্য দায়ী ফ্রি- রেডিক্য়াল, যা ফরমালিন ও কীটনাশকযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে প্রতিনিয়ত তৈরি হয়। পাশাপাশি দূষিত পরিবেশে বসবাস, অনেক বেশি ফাস্টফুড খাওয়া, মাত্রাতিরিক্ত ওষুধ সেবন ইত্যাদি কারণেও শরীরে ফ্রি-র্যাডিক্য়াল তৈরি হয়। ভিটামিন সি-র মতো অ্যান্টি-অক্সিডেন্ট এসব ফ্রি-র্যাডিক্য়ালের ক্ষতিকর প্রভাব প্রশমন করতে সহায়তা করে।

[৫] আমাদের শরীরের মাংসপেশী, হাড়, রক্তনালী, পরিপাকতন্ত্র ও ত্বকে রয়েছে কোলাজেন প্রোটিন। যা কোষের স্বাস্থ্য ও স্থিতিস্থাপকতা ঠিক রাখে। কিন্তু মানুষের বয়স হলে কোলাজেনের পরিমাণ কমতে থাকে। তাই ত্বক ঝুলে যেতে শুরু করে। এই কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে ভিটামিন সি। অন্যদিকে, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে শরীরে ভিটামিন সি দরকার, কারণ শরীরের কোনো অংশে সংক্রমণ দেখা দিলে সেখানে রোগপ্রতিরোধী কোষ পাঠাতে সহায়তা করে ভিটামিন সি। তাই বর্তমান করোনা পরিস্থিতিতে এই ভিটামিনটির গুরুত্ব বেড়ে গেছে।

[৬] ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি নামক রোগ দেখা দেয়। এ রোগের কারণে তাড়াতাড়ি না শুকানো, চুল ও দাঁত পড়া, কালশিটে দাগ পড়া ও জয়েন্টে ব্যথা হতে পারে। এই রোগ থেকে বাঁচতে হলে দৈনিক ১০ মিলিগ্রাম সমপরিমাণ ভিটামিন সি খাওয়া যথেষ্ট। জার্মান স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একজন পুরুষের দৈনিক ১১০ মিলিগ্রাম ও একজন নারীর ৯৫ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া উচিত৷ অবশ্য যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া দরকার। সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়