শিরোনাম
◈ রাখাইনে সংঘর্ষে উদ্বেগ, নতুন রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে কড়াকড়ি ◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডায় আটকে পড়া ১৯৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন

কূটনৈতিক প্রতিবেদক : [২] কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে বুধবার রাতে দেশের পথে রওনা হয়েছেন।
[৩] ফ্লাইটটি দোহায় যাত্রাবিরতি শেষে ২২ মে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
[৪] বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সরকারের যে চলমান কার্যক্রম তারই ধারাবাহিকতায় কানাডা থেকে এ বিশেষ ফ্লাইটের আয়োজন করা হয় বলে জানায় অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
[৫] যাত্রীরা স্বজনদের সাথে দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে বলেও সন্তোষ প্রকাশ করেন হাইকমিশনার।
[৬] কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিক ও ছাত্রছাত্রীরা হাইকমিশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
[৭] কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি ছাত্রছাত্রীদের টরেন্টো বিমানবন্দরে বিদায় জানান।
[৮] টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদও  উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়