শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় নেদারল্যান্ডে বেকারত্বের রেকর্ড

মুসা আহমেদ: [২] করোনা মহামারি বিস্তার রোধে ডাকা লকডাউনের কারণে নেদারল্যান্ডে এপ্রিলে রেকর্ড সংখ্যক বেড়েছে বেকারত্বের সংখ্যা। বৈশ্বিক এ মহামারির কারণে চরম বিপদে রয়েছে দেশটির তরুণ কর্মীরা। বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির পরিসংখ্যান বিভাগ। রয়টার্স

[৩] বুধবার দেশটির পরিসংখ্যান বিভাগের এক বিবৃতিতে বলা হয়, চলতি বছরের এপ্রিলে বেকারত্ব বেড়ে দাঁড়ায় ৩.৪ শতাংশে। যা মার্চে ছিলো ২.৯ শতাংশ।

[৪] প্রতিষ্ঠানটি জানায়, গেলো বছরের এপ্রিলের চেয়ে এ বছরের এপ্রিলে বেকার সুবিধা জন্য আবেদনকারীর সংখ্যা বেড়েছে ১৭ শতাংশ। যেটি মার্চে ছিলো ১৩ শতাংশ। বেতনভোগী কর্মীদের সংখ্যা এপ্রিলে ১ লাখ ৬০ হাজার কমে এখন দাঁড়িয়েছে ৮.৯ মিলিয়নে।

[৫] প্রতিষ্ঠানটি আরো জানায়, কর্মক্ষেত্রে কর্মীদের ছাঁটাই ও তরুণ বেকারদের সংখ্যা লাফিয়ে বেড়ে যাওয়ার এমন ঘটনা ২০০৩ সালের পর এই প্রথম ঘটলো। তবে এক্ষেত্রে ১৫ থেকে ২৫ বছরের কর্মীরা বেশি চাকরি হারিয়েছে।

[৬] দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৪৯ জনে। নতুন করে ২১ জনসহ মৃতের সংখ্যা মোট দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ জনে।

  • সর্বশেষ