শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আম্ফান মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৯৩৩টি স্বাস্থ্য টিম কাজ করছে : মিডিয়া সেল

আনিস তপন : [২] আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মিডিয়া সেল আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহ্বায়ক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খান সাংবাতিকদের এ তথ্য জানান।

[৩] মিডিয়া সেলের আহ্বায়ক বলেন, এই টিম গুলোর মধ্যে চট্টগ্রামে এক হাজার ২১২টি, খুলনায় ৩০৩টি ও বরিশালে ৪১৮টি স্বাস্থ্য টিম রয়েছে। এই টিমগুলো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ১৪ থেকে ২০ লাখ মানুষের ঔষধ সরবরাহসহ জরুরি স্বাস্থ্য সেবায় কাজ করবে।

[৪] শুরুতে মিডিয়া সেলের মাধ্যমে স্বাস্থ্যখাতের স্বাস্থ্য সংক্রান্ত জরুরি ও সঠিক আপডেট তথ্য মানুষর কাছে নিয়মিত পৌঁছে দেবার জন্য এই সেল গঠন করা হয়েছে এবং সেভাবেই সেল কাজ করছে বলেও জানান, হাবিবুর রহমান।

[৫] সরকারের অতিরিক্ত এই সচিব জানান, তামাক ও তামাক সংক্রান্ত শিল্প সাময়িকভাবে বন্ধ রাখা সংক্রান্ত কিছু প্রিন্ট ও অনলাইন সংবাদ পরিবেশন হচ্ছে।

[৬] এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু নির্দেশনা ও শিল্প মন্ত্রণালয়ের কিছু নির্দেশনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে কিছু সুপারিশ করা হয়েছে।

[৭] প্লাজমা থেরাপি ও আমেরিকার ঔষধ রেমডিসিভির প্রয়োগের বিষয়ে মিডিয়া সেলের আহ্বায়ক জানান, প্লাজমা থেরাপি বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে এই থেরাপি ৪৫ জনের দেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। আর রেমডিসিভির ঔষধ দেশের উৎপাদন শুরু করা হয়েছে। আগামীকাল ২১ মে, মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর নিকট বেক্সিমকো ফার্মা কর্তৃক কিছু রেমডিসিভির ঔষধ জমা দেয়া হবে বলেও জানান তিনি।

[৮] বর্তমানে ঢাকায় ১৪টি সরকারি ও বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ হিসেবে ডেডিকেটেড করা হয়েছে। এর পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার শয্যার ডেডিকেটেড অস্থায়ী হাসপাতালটিও এখন আমাদের হাতে নেয়া হয়েছে। ঢাকা শহর ও বাইরের সব মিলিয়ে বর্তমানে দেশে অন্তত ১১০টির মতো কোভিড ডেডিকেটেড হাসপাততাল প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান সেলের আহ্বায়ক।

[৯] ইতোমধ্যে দেশে টেস্টিং সুবিধা প্রতি দিন বৃদ্ধি করা হচ্ছে। প্রথমে ১টি ল্যাব থেকে বৃদ্ধি করে বর্তমানে ৪২টি ল্যাবে দৈনিক বর্তমানে প্রায় ১০ হাজার পরীক্ষা হচ্ছে বলেও মিডিয়া সেলের আহ্বায়ক জানান।

  • সর্বশেষ