শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ৬৮ বছরে চরম অর্থনৈতিক সংকটে পাকিস্তান

রাশিদ রিয়াজ : [২] এ বছরেই পাকিস্তানের অর্থনীতিতে এক মোড় পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন দূর সহ ৫’শটি পোস্ট অফিসের মাধ্যমে রেমিটেন্স এলে তা বিনা ফি’তে তোলার সুযোগ দেয়া হয়। কিন্তু করোনার ধাক্কায় পাকিস্তানের অর্থনৈতিক হাল এখন ১৯৫১-৫২ অর্থবছরের ন্যায়। আরটি
[৩] একমাত্র কৃষি খাত ছাড়া সব খাতেই নেতিবাচক সূচক দেখাচ্ছে দেশটি। এক বছর আগে অর্থনীতির আকার ২৮০ বিলিয়ন ডলার থেকে নেমেছে ২৬৫.৬ বিলিয়ন ডলারে।

[৪] পাকিস্তানের ন্যাশনাল এ্যাকাউন্টস কমিটি বলছে আগামী জুন শেষে প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে শূন্য দশমিক ৩৮ শতাংশে নামবে বলে ধারণা করা হচ্ছে। লকডাউন ও গত ৯ মাসের বিভিন্ন সূচক পর্যালোচনা করে এ হিসেব স্থির করা হয়েছে।

[৫] এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও পাকিস্তানের অর্থমন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচির আওতায় গৃহীত স্থিতিশীলতার কারণে ২.৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়।

[৬] গত বছরও পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৫.৫৩ শতাংশ। মূলত সেবাখাতের কারণে প্রবৃদ্ধির হার সম্ভব হয়েছিল। কিন্তু দেশটির শিল্পখাত সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে করোনায়।

[৭] পাকিস্তানের সেবাখাত দেশটির অর্থনীতির আকারের ৬০.৪ শতাংশ। এ খাতের লক্ষ্যমাত্রা ৪.৬ শতাংশ থাকলেও তা নেমেছে শূন্য দশমিক ৬ শতাংশে। পাইকারি ও খুচরা খাতে বাণিজ্যের লক্ষ্যমাত্রা ৩.৯ থাকলেও তা হ্রাস পেয়েছে ৩.৪ শতাংশ।

  • সর্বশেষ