শিরোনাম
◈ এনসিটি ইজারায় বিনাপুঁজিতে লাভের পথে ডিপি ওয়ার্ল্ড ◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ২১ মে, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ২১ মে, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত সরাসরি সব ক্লাস বাতিল করেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

লিহান লিমা: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ২০২০-২১ শিক্ষাবর্ষের সব ক্লাস সরাসরি ক্লাসরুমের বদলে অনলাইনে নেয়া হবে। ডেইলি মেইল, এএফপি

এর আগে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ২০২১ সাল পর্যন্ত সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। কিন্তু কেমব্রিজই বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পুরো শিক্ষাবর্ষের ক্লাস অনলাইনে নেয়ার ঘোষণা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র এএফপিকে বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট লোকজনের মধ্যে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামী শিক্ষাবর্ষের কোন ক্লাস সরাসরি নেয়া হবে না। কেমব্রিজ

মহামারীকালীন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে। নিজেকে করোনা থেকে মুক্ত রাখতে অবশ্যই সচেতন থাকতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

২০২১ এর গ্রীষ্মের পর থেকে সামাজিক দুরুত্ব রক্ষা করে সীমিত পরিসরে সরসরি ক্লাস চালু হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ