শিরোনাম
◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট

প্রকাশিত : ২০ মে, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫০ লাখ, মৃতের সংখ্যা সোয়া তিন লাখ

শাহনাজ বেগম : [২] জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্য অনুযায়ী, বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৩ হাজার ৩০৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ২২৩ জন। করোনার থেকে সুস্থ হয়েছেন বিশ্বের ১৯ লাখ ৭১ হাজার ৫১৯ জন। সিএনএন

[৩] আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০ টি অঙ্গরাজ্যে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৮ জন এবং মারা গেছেন ৯৩ হাজার ৫৪২ জন। ওয়ার্ল্ডোমিটার

[৪] আক্রান্তের দিক দিয়ে এর পরই রয়েছে রাশিয়া। সেখানে ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ হাজার ৯৭২ জন। আল-জাজিরা

[৫] আক্রান্তের তালিকায় এরপরে যথাক্রমে আছে স্পেন, ব্রাজিল, যুক্তরাজ্য। দেশগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আড়াই লাখের বেশি। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯৬৫ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।

[৬] বিভিন্ন দেশে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ায় নানা শঙ্কা তৈরি হয়েছে। এই মহামারির ফলে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে আফ্রিকাসহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ। বিশ^ ব্যাংক সতর্ক করেছে, করোনা মহামারীতে ৬০ মিলিয়ন মানুষকে 'চরম দারিদ্র্যের' দিকে ঠেলে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, ২০০৭-০৮ সালের দিকে খাবারের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে যে ধরনের সহিংস পরিস্থিতি দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়