শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুরে বেগুনে পোকার আক্রমণ: কীটনাশক প্রয়োগে ও সুফল পাচ্ছে না চাষীরা

আশরাফ আহমেদ, হোসেনপুর প্রতিনিধি:[২] বাজারে বেগুনের দাম বৃদ্ধি পাওয়ায় চাষীদের মনে বেগুন চাষে আগ্রহ বেড়েছে।তাই রবি মৌসুমে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় বেগুন চাষ করা হয়েছে। কিন্তু বর্তমানে বেগুনের ফল ছিদ্রকারী পোকার অব্যাহত আক্রমণে অধিকাংশ বেগুন খেতেই নষ্ট হয়ে যাচ্ছে। এতে হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বেগুন চাষিরা।

[৩] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৫০ হেক্টর জমিতে বেগুন চাষ করা হয়েছে। তবে মৌসুম ছাড়া এখন ২০ হেক্টর জমিতে বেগুন চাষ রয়েছে। বেগুনের ফলনও হয়েছে ভালো। তবে ছিদ্রকারী পোকার উপদ্রব বেড়ে গেছে। তবে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক চাষীদের মাঝে বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

[৪] উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল গ্রামের বেগুন চাষি মকবুল, বড়ুয়া গ্রামের লোকমান, চর কাটিহারী গ্রামের নেকবর আলীসহ অনেকেই জানান, দু-তিন দিন পর পর বেগুন খেতে বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করলেও কোনোমতেই বেগুন ফলের ছিদ্রকারী পোকা দমন করা যাচ্ছে না। ফলে ভালো মানের বেগুন খেতেই নষ্ট হচ্ছে। তাই বেগুন চাষে উৎপাদিত খরচ উঠে আসবে না বলে জানান স্থানীয় চাষীরা।

[৫] এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরুল কায়েস জানান, মৌসুম শেষে বেগুনে পোকার আক্রমণটা বেড়ে যায়। তাই বেগুন খেতে বিভিন্ন কোম্পানির কীটনাশক (যেমন :সমিক্রণ, ইনতেফা কোম্পানির জামির, ফাতির, সাহাম, পেট্রোকেম কোম্পানির কোরাজেন, বায়ার কোম্পানির বেল্ট) প্রয়োগ করলে ছিদ্রকারী পোকা দমন করা যায়। তবে মৌসুম ছাড়া ফসলে পোকার আক্রমণ স্বাভাবিকভাবে বেড়ে যায় বলে তিনি মন্তব্য করেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ