শিরোনাম
◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন ◈ বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি ◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি ◈ লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা করার দাবি ◈ ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ২২ দিনেই ঝরল ৯৮ প্রাণ

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধবার বয়স্ক ভাতায় ভাগ বসালো ইউপি সদস্য

সোহেল রানা : [২] বিধবা নারীর বয়স্ক ভাতায় ভাগ বসালো ইউনিয়ন পরিষদের সদস্য। ঘটনাটি ঘটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামে। ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী সোনাবান বেগম অভিযোগ করে বলেন আমার শ্বাশুড়ি মৃত সামারুন বেগমের বয়স্ক ভাতার টাকা আমি ইউনিয়ন থেকে আনতে গেলে আমাদের দক্ষিণ বালিগাঁও গ্রামের মেম্বার মোঃ সুরমান আলী আমার কাছ থেকে ১০০০ টাকা নিয়ে যায়। আমি ওনাকে জিজ্ঞেস করেছি কেনো আমার শ্বাশুড়ির বয়স্ক ভাতা থেকে আপনি ১০০০ টাকা নিবেন, তিনি (মেম্বার) আমাকে বলেছেন ওনাকে এ টাকা না দিলে আমি কোন টাকাই পাবো না, কারন আমার শ্বাশুড়ি মারা গেছেন, পরবর্তীতে উনি বয়স্ক ভাতার টাকা থেকে এক হাজার টাকা কেটে রেখে দেন। ভুক্তভোগী বলেন যাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছি সেই আমাদের গরিবের টাকায় ভাগ বসায়। ইউনিয়ন পরিষদের সদস্যের এমন আচরনে স্হানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সুরমান আলী সাথে জানতে চাইলে তিনি বলেন.আমার সাথেন ওই মহিলার দেখা বা কথা হয়নি। এছাড়াও বলেন,আমার শুনাম নষ্ট করতে প্রতিপক্ষরা আমার নামে মিথ্যা বদনাম ছড়াছে।

[৩] কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানকে একধিকবার মোবাইল ফোন নাম্বারে ০১৭১৫৭৬৪৪৪৬ ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

  • সর্বশেষ