শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাদুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ইসমাঈল হুসাইন ইমু: [২] রাজধানীর খিলগাঁয়ের আওয়ামী লীগ নেতা ও খিলগাঁও সরকারি কলোনী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শাহাদাত হোসেন সাদুকে রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করতে মরিয়া স্থানীয় আওয়ামী লীগের অপর একটি অংশ। তিনি যাতে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের কমিটিতে ভালো কোন পদ না পান, সেই ষড়যন্ত্রে মত্ত একটি মহল। মিথ্যা প্রচারণা চালিয়ে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার পাশাপাশি বিএনপির সাবেক নেতাকে দিয়ে মামলা দিয়েও হয়রানি করছেন তারা। স্থানীয়দের সঙ্গে কথা বলে এ অভিযোগ পাওয়া গেছে।

[৩] কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাড়াতে আওয়ামী লীগের নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শাহাদাত হোসেন সাদু নিজ উদ্যোগে খিলগাঁও এলাকায় টানা-বেশকয়েক দিন ধরে ত্রাণ বিতরণ করে আসছিলেন। সাদুর এসব উদ্যোগে সব সময়ই পাশে ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি প্রবীন রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফি। এমন সব উদ্যোগই চক্ষুশূল হয়েছে অসহায় মানুষদের পাশে দাড়ানো থেকে পিছিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের।

[৪] শাহাদাত হোসেন সাদু বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আমি প্রার্থী হওয়ার পর থেকেই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই করোনা দূর্যোগেও তারা ক্ষান্ত হয়নি। মামলা করাচ্ছে চাঁদাবাজীর, তাও এভিডেন্স ছাড়া। তবে স্থানীয়রা আমার পাশে আছেন, তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এসব বিষয়ে আমি একটি কথাই শুধু বলবো, ষড়যন্ত্র করে মিথ্যাকে কখনো সত্যে পরিনত করা যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়