শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইসরায়েলে নিজ বাড়ি থেকে চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

লিহান লিমা: [২] ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ও পুলিশ জানিয়েছে, রোববার তেলআবিবের হার্যলিয়ায় নিজের অ্যাপার্টমেন্টের বিছানা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোনো সহিংসতার আলামত পাওয়া যায় নি। প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে না। রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। বিবিসি, সিএনএন, ডেইলি মেইল

[৩]গত ফেব্রুয়ারিতেই ইসরায়েলের চীনের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন ডু ওয়েই (৫৭)। এর আগে তিনি ইউক্রেনে চীনের দূত ছিলেন। তিনি বিবাহিত ছিলেন এবং তাদের একটি ছেলে আছে। কিন্তু তার পরিবার এখনো ইসরায়েলে তার সঙ্গে থাকতে আসেনি।

[৪]ইসরায়েলের সংবাদ মাধ্যম হারিৎজ বলেছে, দু ওয়েই হৃদযন্ত্রের সমস্যায় মারা গেছেন। চ্যানেল ১২ টিভি বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে রাষ্ট্রদূত ঘুমের মধ্যেই মারা গেছেন। তবে পুলিশ কোনো কিছু নিশ্চিত করে নি।

[৫]গত ১৫ ফেব্রুয়ারি ইসরায়েলে কাজে যোগ দিয়ে নিয়ম মেনে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে ছিলেন ডু। গত মাসে ইসরায়েলি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেন, করোনা মহামারীর জন্য চীনকে বলির পাঁঠা বানানো হয়েছে। মহামারী ছড়ানোর জন্য নির্দিষ্ট একটি গোষ্ঠির বিরুদ্ধে গুজব ছড়ানো ইতিহারে বিরল নয়। এটা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। মানবজাতির শত্রু করোনার বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে।

[৬]যুক্তরাষ্ট্র মহামারী ছড়ানোর জন্য চীনকে দায়ী করছে। ইসরায়েল সফরে মাইক পম্পেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় চীনের তীব্র সমালোচনা করেন। গত শুক্রবার ইসরায়েলের চীনা দূতাবাস পম্পেওর মন্তব্যকে ‘অদ্ভুত’ বলে আখ্যা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়