শিরোনাম
◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে জিডিপি ৪৩ শতাংশ হ্রাসের আশঙ্কা করছে আটলান্টা ফেড

রাশিদ রিয়াজ : [২] মার্কিন অর্থনীতিতে সুবাতাস সহসাই ফিরে আসার কোনো লক্ষণই দেখছেন না হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো। ফক্স বিজনেসকে তিনি বলেন, অর্থনীতিতে স্থবিরতা এখনো অটুট এবং দ্বিতীয় প্রান্তিকেও এ অবস্থার কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। কারণ করোনা মহামারীর ফাঁদে কঠিনভাবেই আটকে গেছে অর্থনীতির চাকা। ফক্স নিউজ

[৩] এদিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আটলান্টা দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন নাগাদ মার্কিন জিডিপি অপ্রত্যাশীতভাবে আরো ৪২.৮ শতাংশ হ্রাস পাবে বলে পূর্বাভাস দিয়ে বলছে এর কারণ হচ্ছে সরকারি প্রতিবেদনের সঙ্গে তুলনা করে দেখা যাচ্ছে করোনাকাল প্রথম প্রান্তিক পর্যন্ত সীমিত সময়ের মধ্যে আবদ্ধ থাকবে বলে মনে করা হলেও এখন তা আরো বিস্তৃত হচ্ছে।

[৪] অন্যদিকে পিসমিল ডাটা বলছে মার্কিন খুচরা বিক্রয় এপ্রিলে রেকর্ড পরিমান ১৬.৪ শতাংশ হ্রাস পেয়েছে এবং শিল্প উৎপাদন হ্রাস পেয়েছে ১১.২ শতাংশ। যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

[৫] বেকারত্ব নিয়ে এক নতুন প্রতিবেদনে দেখা গেছে বেকার ভাতার জন্যে আরো ২.৯৮ মিলিয়ন মার্কিনী নতুন আবেদন জানিয়েছে। ফলে এ সংখ্যা এখন ৩৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

[৬] এপ্রিলে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে ১৪.৭ শতাংশ। এহার তিরিশের দশকের পর সর্বোচ্চ।

[৭] এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টারা বিশ্বাস করেন দ্বিতীয় প্রান্তিকের পর থেকেই অর্থনীতি নতুন মোড়ে বাক নেবে। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেন, তৃতীয় প্রান্তিক থেকে চতুর্থ প্রান্তিক, তারপর আগামী বছর অর্থনীতি নিজ শক্তিতেই ঘুরে দাঁড়াতে বাধ্য।

[৮] এমন আশাবাদের পরও ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল হুঁশিয়ার করে বলছেন মন্দাই দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা এবং পুনরুদ্ধার বরং দুর্বলই থাকবে।এজন্যে সরকারকে আরো অনেক কিছু করতে হবে।

[৯] সপ্তাহের পর সপ্তাহ জুড়ে মার্কিন শেয়ার বাজারে ধস অব্যাহত রয়েছে। ডো জোন্স শিল্প সূচক আরো হ্রাস পেয়েছে ২.৬৫ শতাংশ, এএন্ডপি ৫০০ সূচক পড়েছে ২.২৬ শতাংশ আর নাসডাক কম্পোজিট সূচকের পতন ঘটেছে ১.১৭ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়