শিরোনাম
◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা!

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেসিডেন্ট কার্ডসহ বিদেশীদের সবধরনের ডকুমেন্টের মেয়াদ বাড়িয়েছে স্পেন

কূটনৈতিক প্রতিবেদক : [২] করোনাভাইরাস সংকটের কারণে মানবিক দিক বিবেচনা করে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
[৩] স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়ে বলেছে, অনুমতি প্রাপ্তদের কার্ডের ছয় মাস মেয়াদ বাড়ানো হয়েছে।
[৪] যারা স্পেনে রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিলেন, তাদের সত্যায়নপত্রের মেয়াদও বেড়েছে।
[৫] সংকটকালীন এই সময়ে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে শুধুমাত্র তারাই এ সুবিধার আওতায় পড়বেন।
[৬] বিভিন্ন কারণে আশ্রয় চাওয়া আবেদনকারীদের আর্থিক সহায়তাও বাড়ানো হয়েছে।
[৭] মহামারি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।
[৮] শরণার্থীদের সুবিধা বেড়েছে জরুরী অবস্থা শেষ না হওয়া পর্যন্ত।
[৯] দেশটিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এতে সেখানে থাকা প্রবাসীরা আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।
  • সর্বশেষ