শিরোনাম
◈ সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২ ◈ সিঙ্গাপুর শীর্ষে, সম্ভাবনার বন্দর চট্টগ্রাম কেন বিশ্বসেরার তালিকায় নেই? উঠে এলো নানা কারণ ◈ কুয়েতে বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে বাংলাদেশি শ্রমিকরা, ৫০ ডিগ্রি তাপদাহে চরম দুর্ভোগ ◈ ফিফাকে টাকা পরিশোধের পরও ১৪০ কোটি টাকার অনিয়ম: সাবেক সরকারের বিরুদ্ধে তথ্যমন্ত্রীর অভিযোগ ◈ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ বিশ্লেষণে নতুন সতর্কবার্তা: চীনের ৫০০ স্টেলথ যুদ্ধবিমানের বিপরীতে ভারতের হাতে নেই একটিও ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে প্রযুক্তিনির্ভর স্মার্ট নিরাপত্তা জোরদার, সীমানা অতিক্রম করলেই বাজবে অ্যালার্ম ◈ চট্টগ্রামে বন্যার পানিতে নতুন আতংক সাপ, কামড়ের শিকার ১১৮ জন! ◈ স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে যে দেশের সরকার ◈ এবার জুলাইয়ের ভুয়া মামলা ঘটনায় ফাঁসছেন বাদীরা!

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ১৬ মে, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদ ভবনে কর্মরত ৬৬ জন আনসার করোনায় আক্রান্ত

আবুল বাশার নূরু: [২] বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৮২ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬৬ জন আনসার সদস্য জাতীয় সংসদ ভবনে কর্মরত ছিলেন। এ পর্যন্ত মারা গেছেন এক জন।

[৩] শুক্রবার সন্ধ্যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মে পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ১৮২ জন সদস্য ও কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা গত বুধবার ছিল ১৭০ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক এক জন, ৭৯ জন ব্যাটালিয়ন আনসার, ৯৮ জন অঙ্গীভূত আনসার, এক জন মহিলা আনসার, এক জন নার্সিং সহকারী, এক জন সিগন্যাল অপারেটর ও এক জন ভিডিপি সদস্য। আক্রান্ত সদস্যদের মধ্যে ৬৬ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৭ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত রয়েছেন। এছাড়া বাকিদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।

[৫] আক্রান্তদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে এক জন, প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩৫ জন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিক্যাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫৬ জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। করোনা ভাইরাসে এ পর্যন্ত বাহিনীর আব্দুল মজিদ নামে এক জন সদস্য মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত আনসার সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়