শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ১৬ মে, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০ আগস্ট পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা নরওয়ের

মুসা আহমেদ: [২] করোনা মহামারির বিস্তার রোধে বেশ তৎপর ইউরোপের দেশ নরওয়ে। করোনার দ্বিতীয় থাবার শঙ্কায় ভ্রমণে নিষেধাজ্ঞা ২০ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইর্না সোলবার্গ। রয়টার্স

[৩] শুক্রবার দেশটির প্রধামন্ত্রী ইর্না সোলবার্গ বলেন, বাইরের দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানোর ইচ্ছে আমাদের মোটেও ছিলো না। করোনা মহামারির কারণে আমাদের এটা করতে হচ্ছে। একই সময়ে পর্যটনখাতের ধস থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। তবে বর্তমানে সাধারণ ছুটির দিনগুলো নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

[৪] যেসব বিদেশিরা আমাদের কৃষিখাত, নির্মাণশিল্পসহ অন্যান্য কলকারখানায় কাজ করে তাদেরকে দেশে আসার সুযোগ দেয়া হচ্ছে। যাতে করে এ খাতগুলোতে বড় ধস না হয়। তবে এক্ষেত্রে দেশে আসার পর বিদেশিরা ১০ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সম্পন্ন করবে।

[৫] দেশটির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে দেশটির ক্ষুদ্র বাণিজ্যিক প্রতিষ্ঠান সংস্থা এন্টাইপ্রাইজ ফেডারেশন অব নরওয়ে জানায়, সরকার দেশের মানুষকে অভ্যন্তরীণ ভ্রমণে উৎসাহিত করছে। অথচ বিদেশি পর্যটকদের দেশে আসার বিষয়ে বিধি নিষেধ আরোপ করছে। এতে করে দেশটির পর্যটনখাত চরম হুমকির সম্মুখীন হবে। এ কারণে কোন কোন পর্যটনশিল্প প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার দৌঁড়ে থাকবে।

  • সর্বশেষ