শিরোনাম
◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদপুরের ৮ উপজেলাতেই করোনা রোগী শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি: [২] জেলায় গত দুদিনে পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জন। এর মধ্যে চারজন মারা গেছেন, সুস্থ হয়েছেন ১৪ জন। বাকিরা চিকিৎসাধীন। শুক্রবার (১৫ মে) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস এসব তথ্য জানিয়েছে।

[৩] এদিকে চাঁদপুরের আট উপজেলাতেই বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছে। দিন দিন জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লকডাউন কিংবা সামাজিক দূরত্ব মানছে না কেউ। ফলে গোটা জেলায় এখন আতঙ্ক বিরাজ করছে।

[৪] চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, শুক্রবার জেলার মোট ৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। ৩৯ জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। এছাড়াও গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে আরও চারজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

[৫] তিনি আরও বলেন, বর্তমানে চাঁদপুরে করোনা আক্রান্ত ৬৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩৭ জন, ফরিদগঞ্জে ৭, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ ৩, কচুয়ায় ৩, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২ জন রয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৭ জন। এর মধ্যে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১১ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়