শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ১৫ মে, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনমানব শূণ্য দেশের সবচেয়ে বড় রেলস্টেশন

আপেল মাহমুদ: [২] সারাদেশের রেলওয়ের সাথে সরাসরি যুক্ত কমলাপুর রেলস্টেশন। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন শ’খানেক ট্রেন এই স্টেশন থেকে দেশের নানা প্রান্তে যাতায়াত করে। কিন্তু করোনার এই সময়ে দেশের সবচেয়ে ব্যস্ত এই রেলস্টেশন এখন পুরোপুরি জনশুণ্য।

[৩] দেশে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর থেকেই জনগনের চলাচল নিয়ন্ত্রণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। সেজন্যই গণপরিবহনের সাথে সাথে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ২৫ মার্চ থেকে শুরু হয়ে এখনো বন্ধ রয়েছে সারাদেশের সাথে রেল যোগাযোগ।

[৪] স্টেশনের কয়েকজন কর্মকর্তা কর্মচারী ছাড়া আর কোন মানুষ চোখে পরেনা এই স্টেশনে। প্রত্যেক ট্রাকে ট্রেন দারিয়ে থাকলেও গন্তব্যর উদ্দেশ্য ছেড়ে যায়না কোন ট্রেন। যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও কমলাপুর থেকে তিনটি পণ্যবাহী ট্রেন চলাচল করছে।

[৫] সারাদিনে কিছু মানুষ ট্রেন চলাচলের খোঁজ নিতে স্টেশনে আসে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তা নোপেল হাসান। তিনি জানান, সাধারণ জনগণের উপস্থিতি নেই বললেই চলে। স্টেশনে শুধুমাত্র কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা অবস্থান করছে। তবে খবর নেওয়ার জন্য মাঝে মাঝে কেউ কেউ স্টেশনে আসে।

[৬] সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী চতুর্থ বারের মতো সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। ঠিক কবে নাগাদ গণপরিবহণ খুলবে সে ব্যাপারে কোন সিদ্ধান্ত জানায়নি সরকার। ট্রেন চলাচলের সকল প্রস্তুতি থাকলেও সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালীন সময়ের জন্য বন্ধই থাকছে ট্রেন চলাচল। সম্পাদনা : আব্দুল্লাহ মামুন

  • সর্বশেষ