শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের উদ্বোধন ১৬ আগস্ট, বাদ পড়বে না যোগ্য কেউ ◈ শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় দিল্লির বিষয়ে যা বললেন মাহদী আমিন ◈ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা ◈ ১৫ দিন পর সচল এলএনজি টার্মিনাল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ◈ কৃষকের হাতে পৌঁছানোর আগে পরীক্ষার আওতায় আসবে আমদানিকৃত কীটনাশক ◈ ১০ মিনিটেই দর্শক কমেছেন প্রায় ৪৪ হাজার! শেখ হাসিনার লাইভে আসলে কী ঘটেছিল? ◈ ফিফা আবারো বিতর্কে! প্রতিশ্রুতি সত্ত্বেও টাকা না পেয়ে সরব আমেরিকার ১১টি শহর ◈ শেখ হা‌সিনা ইস‌্যু‌তে আবার ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড়? ◈ একলাফে ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ১৫ মে, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামপুরায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপেল মাহমুদ: [২] রাজধানীর রামপুরায় বকেয়া বেতন পরিশোধ ও গার্মেন্টস স্থানান্তর না করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন গার্মেন্টসকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গার্মেন্টেসের সামনে বিক্ষোভ করেন তাঁরা।

[৩] মার্চ মাসে প্রণোদনার মাধ্যমে পোশাক শ্রমিকদের বেতন দেওয়া হলেও এপ্রিল মাসের বেতন পায়নি ড্রাগন স্যুাইটার গার্মেন্টস কর্মীরা। এপ্রিল মাসের বেতন ও বোনাসের দাবিতে তারা এই বিক্ষোভ করে।

[৪] বিক্ষোভকারীদের একজন সুজন মন্ডল বলেন, আমাদের কাজ না থাকায় পরিবারের খরচ যোগাতে অনেক কষ্ট করতে হয়। আমাদের এই বিপদের দিনে সরকার আমাদের প্রণোদনার ব্যবস্থা করেছে। কিন্তু মালিকপক্ষ আমাদের বেতন নিয়ে নানান টালবাহানা করছে। এমন পরিস্থিতিতে রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় ছিলনা, তাই আমরা রাস্তায় নেমেছি।

[৫] আরেকজন শ্রমিক শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, আমরা এই গার্মেন্টসে প্রায় ৫০০ জনের মতো কাজ করি। কিন্তু মালিক হঠাৎ গার্মেন্টস স্থানান্তর করে কুমিল্লা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পরেছে। মালিকপক্ষ কোন শ্রমিককে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় ক্ষিপ্ত সকল শ্রমিকরা।

[৬] এদিকে গার্মেন্টসের মালিক গোলাম কুদ্দুস বলেন, দীর্ঘ দুই মাস গার্মেন্টস বন্ধ থাকায় আমাদের অনেক লোকশানে পরতে হয়েছে। আমাদের পোশাক যেসব দেশে বিক্রি হতো সেসব দেশও করোনায় ক্ষতিগ্রস্ত। তাই তারা পোশাক কিনতে আগ্রহী না। এজন্য এই সংকটের সৃষ্টি হয়েছে। তবে দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন তিনি। সম্পাদনা : আব্দুল্লাহ মামুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়