শিরোনাম
◈ মুদি দোকান ও বিউটি পারলারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায় ◈ ৩৫ বিলিয়ন ডলারের দ্বারপ্রান্তে প্রবাসী আয়, জুনেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ◈ শ্রমশক্তি, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতায় গুরুত্ব দিল বাংলাদেশ-কাজাখস্তান ◈ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, মিরপুরে সর্বোচ্চ মামলা ◈ তিন দিনেই উঠে গেল নতুন ২ কোটি টাকার রাস্তার পিচ, ক্ষোভে কাজ বন্ধ করল এলাকাবাসী ◈ তালিয়ান থেকে ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হচ্ছে রাষ্ট্রীয় সফরের মূল পর্ব ◈ রাতভর নাটকীয়তার পর যেভাবে গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র, তার বিরুদ্ধে যত অভিযোগ ◈ তৃতীয় টার্মিনালে বিদেশি আগ্রহ, আর্থিক ক্ষতিতে পড়বে বিমান ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস: প্রেসি‌ডে‌ন্টের প্রতিক্রিয়া ◈ ইরান মোকাবিলায় আমেরিকার অপেক্ষা নয়, একাই পদক্ষেপ নেবে ইসরায়েল: বেন-গভীর

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবহাওয়ার পূর্বাভাসে নেই কোনো সুখবর

রাজু আলাউদ্দিন: [২] গত কয়েকদিনের গরমে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। করোনা আতঙ্কে কলকারখানা, যানবাহন বন্ধ থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে গরমের অনুভব বেড়েছে কয়েকগুণ। আবহাওয়ার পূর্বাভাসেও নেই কোনো সুখবর। এমন অবস্থায় অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের।

[৩] গত কয়েকদিন থেমে থেমে কোথাও কোথাও বৃষ্টি হলেও সূর্যের তেজ বাড়ছে সারাদেশে। তাপমাত্রা বাড়ায় স্বাভাবিকভাবেই হাঁসফাঁস করছে মানুষ। এছাড়াও ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে রয়েছে করোনা আতঙ্ক। তীব্র গরম আর করোনার ভয় মাথায় নিয়েও পথে বের হতে বাধ্য হয়েছেন যেসব শ্রমজীবী মানুষ, তারা পড়েছেন বিপাকে।

[৪] এক রিকশাচালক বলেন, গরম পড়ছে খুব তাও কী করার। ঘণ্টাখানেক চালিয়ে বাসায় চলে যাব। এক বৃদ্ধ রিকশাচালক বলেন, পেটের তাগিদে বেরোতে হয়। না বেরোলে খাব কী? এদিকে আবহাওয়া অফিস বলছে, আন্দামানে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের দক্ষিণের কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হলেও বেশ কয়েকদিন দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

[৫] আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, কুমিল্লা, রংপুর, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহ, ঢাকা এবং খুলনার কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

[৬] একদিকে করোনার আতঙ্ক অপরদিকে তীব্র তাপদাহ বিবেচনায় একান্ত প্রয়োজন না ঘর থেকে বের না হওয়ার পরামর্শ আবহাওয়া অধিদফতরের। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়