শিরোনাম
◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১৪ মে, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] “এবারের ঈদের কেনা-কাটা এই অসহায় বৃদ্ধার মুখের হাসি”

বিপ্লব বিশ্বাস : [২] এইবার আমি অন্যরকম ঈদ করতে যাচ্ছি। আজ রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন এই বৃদ্ধ মানুষটাকে দেখতে পেলাম।জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন? মাথা নাড়াচাড়া করল কিন্তু মুখে শব্দ নেই। জিজ্ঞেস করলাম রোজা রেখেছেন কিনা? একই উত্তর -মাথা নাড়াচাড়া করল কিন্তু মুখে শব্দ নেই।
লক্ষ্য স্থির করে দেখলাম উনার চোখে জল-কেমন জানি নিজের প্রতি খারাপ লাগলো, হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে।

[৩] জিজ্ঞেস করতে যাবো কিন্তু ঠিক তখন উনার মুখ থেকে শব্দ বের হল আর আমাকে বলতে লাগলো উনাকে দেখে সবাই দূরে পালিয়ে যাই, কেউ তার সাথে কথা বলে না, খেয়েছি কিনা জিজ্ঞেসও করে না কারণ যদি উনার শরীরে করোনা অসুখ থাকে কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন, আপনার যদি আমার কাছ থেকে করোনা অসুখ হয়?

[৪] আমি স্থির হয়ে গেলাম এবং শুনতে পেলাম উনার পরিবারের ৩মেয়ে আর স্ত্রী খুব কষ্টে দিন অতিবাহিত করছে।উনার কথাগুলো আমার হৃদয়ে খুব আঘাত করল। ভাবলাম উনার জন্য কিছু একটা করি এবং সাথে সাথে আমার মানিব্যাগে থাকা একটা ব্যাংকের চেক নিয়ে উনাকে ২৫ হাজার টাকার চেক দিলাম। উনি এটা নিতে অসম্মতি করেন কিন্তু আমি বাধ্য করলাম। এটা ছিলো আমার ঈদের কেনাকাটার একটা অংশের টাকা কিন্তু এবারের ঈদের আমার সব থেকে প্রিয় কেনাকাটা উনার মুখের হাসি।

[৫] বিঃদ্রঃ লোক দেখাতে পোস্ট করি নাই...শুধু সবার নিকট আকুল আবেদন - এইবারের ঈদের কেনাকাটার একটা অংশ আপনার পাশে থাকা অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করুন।

সংগ্রহিত।
মেজর আকিল, বাংলাদেশ সেনাবাহিনী

  • সর্বশেষ