শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ১৪ মে, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোপেনহেগেনে ইসলামিক সেন্টারে আগুন দেওয়ায় বিশ্ব মুসলিম ওলামা সংঘের তীব্র নিন্দা

ইসমাঈল আযহার: [২] বিশ্বজুড়ে মুসলিমদের ওপর ধর্মীয় নৃশংসতা দিনদিন বেড়েই চলেছে। চিহ্নিত একদল ইসলাম বিদ্বেষী চক্র ইসলামফোবিয়ার বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে পৃথিবীময়। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইসলামফোবিয়া মহামারি রূপ ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় গত রোববার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ইসলামিক সেন্টারে আগুন দিয়েছিলো একদল অজ্ঞাত সন্ত্রাসী। ডেইলি সাবাহ

[৩] খবরে বলা হয়, কোপেনহেগেনের ইসলামিক সেন্টারের চারতলা ভবনটি ধসিয়ে দিতে অজ্ঞাতনামা ইসলাম বিদ্বেষী শত্রুরা আগুন ধরিয়ে দেয়। এসময় সেন্টারটি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।

[৪] এদিকে মুসলমানদের ওপর সাম্প্রদায়িক এই হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক ইসলামি স্কলারদের বৃহৎ সংগঠন বিশ্ব মুসলিম ওলামা সংঘ। সংস্থাটির সেক্রেটারি জেনারেল আলি মুহিউদ্দিন আল কারাদাগি এক টুইটে এই হামলার সমালোচনা করে বলেছেন, যারা ইসলামিক সেন্টারে আগুন লাগিয়েছে তারা বিকৃত মস্তিষ্কের অধিকারী, চলমান করোনাভাইরাস থেকে এরা মানবজাতির জন্য অধিক বিপদজনক।

[৫] তিনি আরও বলেন, বিশ্ব যখন করোনা আতঙ্কে ত্রস্ত, ঠিক এমন সময়ে সন্ত্রাসীদের এই হামলা বর্ণবাদী সন্ত্রাসী আচরণ। আমরা এর কঠোর নিন্দা জানাই।

[৬] আগুন লাগানোর পরপরই কোপেনহেগেনের ওই ইসলামিক সেন্টারের আগুনের ছবি টুইটারে ছড়িয়ে পড়ে। টুইটার ব্যবহারকারীরাও এর কঠোর বিরোধিতা করে। এই ঘটনায় সরকারের নিরবতা এবং পুলিশের নিস্ক্রিয়তারও সমালোচনা করেন তারা।

  • সর্বশেষ