শিরোনাম
◈ আপনারা জাতিকে কী দেবেন? শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ দেখুক, দুর্যোগে নি¤œবর্গের মানুষ কীভাবে পরস্পরের পাশে দাঁড়ায়

আলতাফ পারভেজ : প্রায়ই চা শ্রমিকদের নিয়ে লিখি। কারণ কেবল তাদের আর্থ-সামাজিক বিপন্নতাই নয়, পাহাড়সম এক মানবিকতারও প্রতীক এই কমিউনিটি। চলতি সপ্তাহে তাতে আরেক অনন্য সাংস্কৃতিক নজির স্থাপিত হলো। সেটা বলতেই আজকের ছবিগুলো শেয়ার করছি। অনেকেই ইতোমধ্যে কুলাউড়ার কালিটি চা-বাগানের সংকট, আন্দোলন ও তার আপাত বিজয়ের কথা জানেন। লড়াই-সংগ্রাম করে সম্প্রতি ১৩ সপ্তাহের বকেয়া মজুরি পেয়েছে সেখানে শ্রমিকরা।

 

কিন্তু এই মজুরি পেয়েই তারা একটা অংশ স্বপ্রণোদিতভাবে চাঁদা হিসেবে দিয়েছে রেমা চা-বাগানের খাদ্য সংকটে পড়া শ্রমিকদের। ‘রেমা’ কালিটি থেকে বহু দূরে হবিগঞ্জের চুনারুঘাটে। সেখানেও শ্রমিকদের ১২ সপ্তাহের মজুরি বকেয়া পড়ে আছে। করোনার দুর্যোগের মাঝে কাজহীন-মজুরিহীন অবস্থায় ওই বাগানের শ্রমিকরা খাদ্য সংকটে বিপন্ন। প্রায় সাড়ে ৪শ স্থায়ী-অস্থায়ী শ্রমিক আছে এখানে। কিছুদিন আগেও একই রকম বিপন্নতা ছিলো কালিটিতে।বহু দূরের রেমার শ্রমিকদের জন্য কালিটির শ্রমিকদের এই যে সংহতি ও অবদান এটা করোনাকালে বাংলাদেশের শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের জন্য একটা সাংস্কৃতিক চ্যালেঞ্জ হয়ে থাকলো ইতিহাসের পাতায়।

 

বাংলাদেশ এই বাগিচা শ্রমিকদের পৃথক জাতিসত্তা, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের সামান্যই স্বীকৃতি দিয়েছে অতীতে। তাদের অর্থনৈতিক বঞ্চনাও দাসসুলভ অবস্থা মনে করিয়ে দেয়। কিন্তু নি¤œবর্গ তার সংগ্রামী সত্তার ভেতর কীভাবে উন্নত মানবিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার রাজনীতিকে ধারণ করে রাখে কালিটির হাড় ঝিরঝিরে মানুষগুলো আজ তার অসাধারণ নজির রাখলেন। যোগাযোগ করে জানলাম আগামীকালই কালিটির তরুণরা তাদের সহায়তা নিয়ে প্রায় ৩ ঘণ্টা দূরত্বের রেমার উদ্দেশ্যে রওয়ানা দেবে। শুভকামনা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়