শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশে প্রথম করোনার জিনোম রহস্য উদঘাটন, তথ্য জমা দেয়া হয়েছে জার্মানির সংস্থা জিআইএসএইড’র কাছে

ডিডিমুন: [২] করোনা ভাইরাসের জিনম তথ্য জমা রাখে বিশ্বের জার্মানির সবচেয়ে বড় ডেটাবেজ সংস্থা গ্লোবাল ইনিসিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএইড)। নিয়ম অনুযায়ী বাংলাদেশের শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে জিনোম রহস্য উদঘাটনের তথ্য জমা দিয়েছেন সেজুঁতি সাহা।

[২] শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের (সিএইচআরএফ) নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা। তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি এনিয়ে গবেষণা করে। এই গবেষণায় জড়িত ছিলেন রলি মালাকার, সাইফুল ইসলাম সজীব, হাসানুজ্জামান, হাফিজুর রহমান, শাহিদুল ইসলাম, জাবেদ বি আহমেদ এবং মাকসুদ ইসলাম।

[৩] অনুজীববিজ্ঞানী সমীর কে সাহা বিশ্বের অণুজীববিজ্ঞানীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠন আমেরিকান সোসাইটি অব মাইক্রোবায়োলজির পক্ষ থেকে ২০১৭ সালে তার অন্য গবেষণার জন্য পুরস্কৃত হন।

[৪] গ্লোবাল ইনিসিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএইড) এর ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল এই গবেষণাদলটি ২২ বছর বয়সী এক নারীর রোগীর কাছ থেকে ভাইরাসের নমুন সংগ্রহ করেন। এরপর ইল্লুমিনা আইসেক ১০০ প্রযুক্তির মেশিনে সংগৃহিত নমুনার ওপর গবেষণা করে ভাইরাসটির জিনোম তথ্য খোঁজা শুরু করেন।

[৫] এরকম আরো সিকোয়েন্স জানা হলে বাংলাদেশের ভাইরাসটি সম্বন্ধে একটা ধারনা পাওয়া সহজ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযু্ক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব।

[৬] প্রসঙ্গত, এ পর্যন্ত জিআইএসএইড-এর ডেটাবেজে করোনা ভাইরাসের ওপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২০ হাজার ৭৯৯টি ভাইরাসের জীবনরহস্য জমা পড়েছে।

[৭] বিশ্বের বিভিন্ন ভাইরোলজিস্ট ইতোমধ্যে করোনা ভাইরাস নিয়ে গবেষণা করে দেখতে পেয়েছেন, এরই মধ্যে এই ভাইরাসটি নিজের জিন বদলে ফেলেছে ৩৮০ বার!

  • সর্বশেষ
  • জনপ্রিয়