শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ন্ত্রণ করতে গিয়ে ‘এইডস’ এ মারা যেতে পারে ১০ লাখ মানুষ : হু

ইয়াসিন আরাফাত : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও ইউএনএইডস এর নতুন এক গবেষণায় দেখা গেছে করোনাভাইরাসের প্রভাবে এইডস সম্পর্কিত রোগে সাব-সাহারান আফ্রিকায় (সাহারা নিম্ন আফ্রিকা) ২০২০-২০২১ সালের মধ্যে অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে। সব মিলিয়ে ওই অঞ্চলে ১০ লক্ষাধিক মানুষের মৃত্যু হতে পারে। আর এটার প্রভাব থাকতে পারে পরবর্তী পাঁচ-ছয় বছর। বিবিসি, ডেইলিমেইল, দ্য গার্ডিয়ান

[৩] তবে হু এর দাবি, করোনাভাইরাস পরীক্ষার কিট সহজলভ্য করে এই অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব। এর পাশাপাশি প্রয়োজন করোনার চিকিৎসা সহজলভ্যতা ও হাসপাতালগুলোতে করোনার পাশাপাশি অন্যান্য জটিল রোগে আক্রান্তদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা।

[৪] হু জানিয়েছে করোনা নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন হাসপাতালে এইডস সম্পর্কিত রোগীদের জীবন বাঁচানোর জরুরি থেরাপি ‘এন্টিরেট্রোভাইরাল থেরাপি’ দেয়া যাচ্ছে না। এভাবে যদি ছয় মাস চলে তাহলে ওই অঞ্চলে অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃত্যু হবে। পাশাপাশি এইডস নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য যে তহবিল রয়েছে সেটার টাকাও করোনাভাইরাসের পেছনে ব্যয় হওয়ার শঙ্কা রয়েছে।

[৫] হু ও ইউএনএইডস এর পাঠানো যৌথ বিবৃতি থেকে জানা যায়, ২০১৮ সাব-সাহারান আফ্রিকায় ২ কোটি ৫৭ লাখ মানুষ এইডসে আক্রান্ত ছিলো। তার মধ্যে ১ কোটি ৬৪ লাখ মানুষ নিয়মিত ‘এন্টিরেট্রোভাইরাল থেরাপি’ নিতো। সে বছর ওই অঞ্চলে ৪ লাখ ৭০ হাজার মানুষ এইডস সম্পর্কিত রোগে মারা গিয়েছিল।

  • সর্বশেষ