শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডা. জাফরুল্লাহর মন্তব্য অপ্রত্যাশিত বললেন, বিএসএমএমইউ উপাচার্য

শিমুল মাহমুদ: [২] করোনা নির্ণায়ক গণস্বাস্থ্যের জিআর কোভিড-১৯ ডট ব্লট’ কিট আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে বলে অভিযোগ করেছেন ডা. জাফরুল্লাহ। অনুমোদন না পাওয়া পর্যন্ত সরকারের কাছে সাময়িক সনদপত্রও চেয়েছেন তিনি।

[৩] এ অভিযোগের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, প্রক্রিয়াধীন একটি বিষয় নিয়ে এ ধরণের মন্তব্য অপ্রত্যাশিত। এমন অভিযোগে কিটের কার্যকারিতা পরীক্ষায় সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরির আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি।

[৪] উপাচার্য বলেন, এ অভিযোগ করলে যারা এর জন্য কাজ করছে তারাও তো উৎসবোধ করবে না। আমার কোনো ধরনের নেগেটিভ কিছুর মধ্যে যাইনি। আমি যতোদূর জানি, কমিটির ওনারা কাজ করছে। ওনারা আমাকেও জানাবেন পক্ষে বা বিপক্ষের বিষয়টি।

[৪] অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, গণ্যস্বাস্থ্য কতোগুলো নমুনা কিট পরীক্ষা করবে সেগুলোর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে সেগুলো তারা স্টাডি করছে।

  • সর্বশেষ