শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিটি করপোরেশন থেকে একদিনের মধ্যে ট্রেড লাইসেন্স দিতে হবে

সুজিৎ নন্দী : [২] সিটি করপোরেশন থেকে আবেদনকারীকে একদিনের মধ্যে ট্রেড লাইসেন্স দিতে হবে। একই সময়ের মধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দিতে হবে।

[৩] ব্যবসা ও বিনিয়োগকে সহজতর করতে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস বিধিমালা জারি হয়েছে। রোববার এ বিধিমালার গেজেট প্রকাশিত হয়।

[৪] ‘ওয়ান স্টপ সার্ভিস আইন-২০১৮’-এর ধারা ১১ এর ক্ষমতা বলে এই ‘ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) বিধিমালা ২০২০’ জারি করা হয়েছে।

[৫] নতুন বিধিমালায় কোম্পানি নিবন্ধনে একদিনের মধ্যেই নামের ছাড়পত্র, সার্টিফিকেট অফ ইনকরপোরেশন, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস প্রদান, তিন দিনের মধ্যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুমোদন, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অনুমোদন ও মূলধন বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদন প্রদান এবং সাত দিনের মধ্যে শেয়ার ট্রান্সফার, মেমোরেন্ডাম/আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সংশোধনী ও পরিচালক পরিবর্তন প্রস্তাব অনুমোদন দিতে হবে।

[৬] জমি কেনার নিবন্ধনের ক্ষেত্রে একদিনের মধ্যে ক্রয় দলিল বা ইজারা চুক্তিনামা রেজিস্ট্রেশন, বায়না দলিল বা ভূমি সংক্রান্ত আমমোক্তারনামা নিবন্ধ এবং ২৮ দিনের মধ্যে নামজারী ও জমা খারিজ আদেশ প্রদান করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়