শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ছাত্রলীগের সাথে ধান কাটছেন আইনজীবী

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি : [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ‌ ও সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং অ্যাডভোকেট বিজন বিশ্বাস।

[৩] সোমবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ছাত্র লীগের সেচ্ছাসেবক বৃন্দ নলুয়ার বিলে দরিদ্র কৃষক নরেশ বিশ্বাসের ক্ষেতের ধান কেটে দেয়।

[৪] এ সময় কোটালীপাড়া আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিজন বিশ্বাস, কলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাপস বাড়ৈ, সাধারণ সম্পাদক দিপক সরকার, ছাত্রলীগ নেতা শিশির বিশ্বাস, মিঠুন বিশ্বাস, রনেন হালদার, রথীন সরকার উপস্থিত ছিলেন।

[৫] কৃষক নরেশ বিশ্বাস বলেন, সপ্তাহখানেক আগেই আমার জমির ধান কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। খবর পেয়ে কলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ আমার ক্ষেতের ধান কেটে দেয়।

[৬] আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বিজন বিশ্বাস বলেন, মৌসুমের শুরু থেকেই কলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে। তারা যতদিন মাঠে ধান থাকবে ততদিন তারা কৃষকদের পাশে থেকে ধান কেটে দিবে বলে ঘোষনা দিয়েছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ