শিরোনাম
◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ ◈ অর্থনৈতিক সাফল্যের এশিয়ার যে শহর এখন ‘যৌন পর্যটনের নতুন কেন্দ্রে’, বাড়ছে ভিড় ◈ দুই দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়ে ছিটকে গেলো, বাকি সাত দলের কার সামনে কী অঙ্ক   ◈ নিউইয়র্কে বিএনপির বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ১০০০ ট্যাক্সিচালক নিবে দুবাই, মানতে হবে যেসব শর্ত ◈ জুলাই গণ-অভ্যুত্থানে পালানো ২,২৪৭ বন্দীর ৬৯০ জন এখনো অধরা, ১৬৬ জনের নথি নেই, ৩ জঙ্গিও রয়েছে ◈ সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে চালু হয়েছে আধুনিক অটোফাইন সিস্টেম, ১৪২৭ ক্যামেরায় এআই নজরদারি ◈ ‘নদীটা আর একটু এগোলেই থাকবে না ৩ স্কুল’. বাউফলে আতঙ্কে শত শত শিক্ষার্থী ◈ হোটেলে দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপে আলোচিত মিসরের সেই কোচ (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শক এবজর্ভ ক্যাপাসিটি বাড়ালে করোনার মতো পরিস্থিতি সামলানোর সক্ষমতা বাড়বে : ড. মোস্তাফিজ

প্রিয়াংকা আচার্য্য : [২] স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আমরা এখন সংক্রমণ বাড়তির দিকে আছি। এমন অবস্থায় ক্যাশ ট্রান্সফার করে ফুড চেইনটাকে ঠিক রেখে লক ডাউনকে আরও প্রলম্বিত করা প্রয়োজন। কারণ জীবন নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না বলে চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে বললেন সিপিডির এই ডিস্টিংগুইশিড ফেলো।

[৩] সেই সঙ্গে ক্যাশ ট্রান্সফারের ক্ষেত্রে সম্পদ আমরা কতটুকু মোবিলাইজ করতে পারবো সেই সীমাবদ্ধতার কথাও উঠে আসে।

[৪] জীবন ও জীবিকা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ফলে আমরা যদি অর্থনৈতিক কর্মকাণ্ড একটা নির্দিষ্ট সময় পর চালু না করে তাহলে বিরটা সমস্যার সম্মূখীন হবো।

[৫] বলা হচ্ছ, কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপানোর ব্যবস্থা করবে। আমরা যদি উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে পারি তাহলে এতে কোন সমস্যা সৃষ্টি হবে বলে আমি মনে করি না।

[৬] সিপিডির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে বলছি, শক এবজোর্ভেশন ক্যাপাসিটি বাড়ানোর সক্ষমতা কথা। দেশের জিডিপি গত কয়েক বছর ধরে বাড়ছে। এটি আমাদের কনফিডেন্স দেয়। কিন্তু শক এবজোর্ভেশন ক্যাপাসাটি আমাদের স্পেস দেয় বর্তমান পরিস্থির মতো অবস্থা মোকাবেলায়।

[৭] আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যদি ১০ শতাংশ না হয়ে ভারত বা নেপালের মতো ১৮ শতাংশ হতো তাহলে এমন পরিস্থিতি আমরা আরও ভালোভাবে সামলে নিতে পারতাম।

[৮] এছাড়া কর ফাঁকি, অর্থ পাচার রোধে আমাদের ভালো ভালো আইন আছে তা বাস্তবায়ন করলে আমাদের সক্ষমতা আরও বাড়বে। কারণ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছরে দেশের ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে।

[৯] অন্যান্য দেশ এর মধ্যে সামনের সময়গুরো সামলে নিতে পরিকল্পনা করে ফেলেছে। আমাদেরও উচিত হবে দীর্ঘমেয়াদি ফলপ্রসূ প্রনয়ণ নির্ধারণ করা। সূত্র : চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়